শর্মিলী চ্যাটার্জীর মিউজিক ভিডিও 'দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে' উদ্বোধন
সঙ্গীতশিল্পী শর্মিলী চ্যাটার্জী রবীন্দ্র সঙ্গীতকে ভালোবেসে নিজের মনের খোরাক জোগাতে গান গেয়ে থাকেন। যদিও শিল্পী শর্মিলী আইন পেশায় নিয়োজিত তবে স্বামী ডিএমপির উপ-কমিশনার (ডিসি) শ্যামল কুমার মুখার্জী ও কন্যার অনুপ্রেরণায় সঙ্গীত সাধনা অব্যাহত রেখেছিলেন। অ্যালবামটি তার দ্বিতীয় মিউজিক ভিডিও। মূলত করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে অগ্রণী ভূমিকা পালন করায় চিকিৎসক সমাজের প্রতি সম্মান জানিয়ে তাদের উৎসর্গ করেছেন মিউজিক ভিডিওটি।
মিউজিক ভিডিওটির উদ্বোধন করেন ডা. গোবিন্দ চন্দ্র রায়। গানটির দৃশ্য চিত্রায়নে মডেল হয়েছেন শিল্পী শর্মিলী চ্যাটার্জী এবং তার স্বামী পুলিশ কর্মকর্তা শ্যামল কুমার মুখার্জী। সঙ্গীত পরিচালনা করেছেন এএইচ তূর্য্য, শিল্প নির্দেশনায় ছিলেন জেএস জিসান। মিউজিক ভিডিওটি পরিবেশনায় রয়েছে এপিএস এন্টারটেইনমেন্ট বিডি।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর ৭-৯, কাওরানবাজারের বিটিএমসি ভবনের লেবেল-১২-এর রেইনি রুফ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ