বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, কমলো দাম
অপেক্ষা শেষ, বিশ্বকাপের বছর শুরু হয়ে গেছে। এবার আরও এক অপেক্ষা ঘুচল। বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। ফিফার ওয়েবসাইট থেকেই কেনা যাবে এই টিকিট। টিকিট বাজারে ছাড়ার খবর তো আছেই, দাম নিয়েও আলোচনা হচ্ছে বেশ। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের তুলনায় কম দামেই যে অনলাইনে ছাড়া হয়েছে বিশ্বকাপের টিকিট!
এপি জানাচ্ছে, আসছে বিশ্বকাপে ক্যাটাগরি থ্রি টিকিটের দাম পড়েছে ২৫০ কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় পড়েছে ৫৯০০ টাকার কাছাকাছি। রাশিয়া বিশ্বকাপে এই ক্যাটাগরির টিকিটের দাম ছিল প্রায় ৮৮০০ টাকা।
তবে সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম অবশ্য এর চেয়েও অনেক কম। এপি জানাচ্ছে, মাত্র ৪০ কাতারি রিয়াল বা ৯৫০ টাকায় দেখা যাবে বিশ্বকাপের খেলা। তবে এক্ষেত্রে শর্ত আছে একটা, হতে হবে কাতারের নাগরিক। এক্ষেত্রেও অবশ্য ২০১৮ বিশ্বকাপের চেয়ে সস্তায় দেখা যাবে খেলা। স্থানীয় নাগরিকদের কাছে প্রায় সাড়ে তিন বছর আগের এই বিশ্বকাপে টিকিটের দাম হাঁকা হয়েছিল ২২ ইউরো বা প্রায় ২১৫০ টাকা।
তবে এই দামে টিকিট পাবেন কাতারে প্রবাসি ভিনদেশিরাও। এর আগে ২০১৯ বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে ৬০ কাতারি রিয়াল ছিল সবচেয়ে সস্তা টিকিটের দাম। দেশটিতে অবস্থানরত প্রবাসিদের জন্য যা একদম মুফতেই খুলে দেওয়া হয়েছিল প্রতিযোগিতাটির টিকিট।
ফিফা টিকিটগুলো খোলা বাজারে বিক্রির চেয়ে একটা সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিক্রি করা হবে। সে কারণেই সব টিকিটের দাম এখনো প্রকাশিত হয়নি।
এখন চলছে টিকিটের জন্য আবেদনের প্রথম পর্ব। যা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। তা শেষে হবে একটি লটারি, সেখানেই নির্ধারিত হবে টিকিট-ভাগ্য। তবে বিশ্বকাপে উপস্থিত দর্শকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে কাতার।
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!