ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের বড় জয়

স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ সকাল ৯:২০

ক্রিস্টিয়ান রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে ইউরো চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এ ম্যাচে জোড়া গোল করে ইউরোর সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন সিআরসেভেন। জুভেন্টাস তারকা মিশেল প্লাতিনিকে পেছনে ফেলেন। ইউরোতে ৯ গোলের রেকর্ড নিয়ে এতদিন প্লাতিনি ছিলে শীর্ষে। আর এদিন হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোলের সুবাদে তাকে টপকে যান রোনালদো, ১১ গোলের নতুন রেকর্ড গড়েন এই পর্তুগিজ।

মঙ্গলবার (১৫ জুন) বুদাপেস্টের ফেরেন্স পুস্কাস স্টেডিয়ামে এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুইদল। ম্যাচটিতে পুরো সময়ই আধিপত্য ছিল পর্তুগালের। একের পর এক সুযোগও তৈরি করেছে তারা। কিন্তু প্রথমার্ধে গোলের তালা ভাঙতে পারেনি। ম্যাচের ৮০ মিনিটের মধ্য কোনো গোল করতে পারেনি পর্তুগিজরা।

এরপরই শুরু হয় পর্তুগালের জাদু। প্রথম গোলটি তারা করে ৮৪ মিনিটে গিয়ে। রাফা সিলভার ক্রস এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় গুররেইরোর পায়ে। তিনি গোলের উদ্দেশে শট নিলে সেটি অরবানের গায়ে লেগে জড়িয়ে যায় জালে, লিড পেয়ে যায় পর্তুগাল।

ব্যবধান বাড়াতে দুই মিনিটও লাগেনি তাদের। এ গোলেও অবদান রাফা সিলভার। ব্রুনোর বাড়ানো বল ধরে জোরালো আক্রমণের সম্ভাবনা জাগান রাফা। কিন্তু তাকে পেছন থেকে ফেলে দেন অরবান। পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিকে নিজের প্রথম গোল করেন রোনালদো।

এ গোলের মাধ্যমে ইউরো কাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০ গোলের মালিক হন রোনালদো। তিনি পেছনে ফেলে দেন মিশেল প্লাতিনিকে। পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাফা সিলভার এগিয়ে দেয়া বলে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক। জাতীয় দলের হয়ে এটি তার ১০৬তম গোল।

আর চারটি গোল করলে ইরানের আলী দাইয়িকে (১০৯) পেছনে ফেলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়বেন রোনালদো।

আগামী ১৯ জুন জার্মানির বিপক্ষে ম্যাচ খেলবে পতুর্গাল। গ্রুপের শেষ ম্যাচে তারা লড়বে গতবারের রানার্সআপ ফ্রান্সের বিরুদ্ধে।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে