ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে ভাইয়ের হাতে ভাই খুন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২২ বিকাল ৫:৪৪

নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার কামারগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নবী হোসেন (৫০) কামারগাঁও গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নবী হোসেনের সাথে তার বড় ভাই আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে তাদের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই নবী হোসেনের তলপেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

স্বজনরা জানান, ইউএমসি জুট মিলে চাকরি করতেন নবী মিয়া। চাকরি চলে যাওয়ার পর পেনশনের টাকা হাতিয়ে নেয়ার জন্য তার ওপর চাপ প্রয়োগ করেন বড় ভাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর মারধর চালান বড় ভাই আলী হোসেন।

শহর পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল আলম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর বাইরে কোনো বিষয় আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

শাফিন / জামান

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোদাগাড়ীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত