ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে দ্বিতীয় দিনের মতো চলছে রেজিস্ট্রারবিরোধী আন্দোলন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২২ রাত ৮:১৭

টানা দ্বিতীয় দিনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণের দাবিতে আন্দোলন চলছে। গতকাল সন্ধ্যায় রেজিস্ট্রার দপ্তরে আন্দোলনকারীদের ঝোলানো তালা আজ বৃহস্পতিবারও খোলা হয়নি।

দুপুরে রেজিস্ট্রার দপ্তরের সামনে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের জড়ো হয়ে ‘এক দফা এক দাবি, রেজিস্ট্রারের পদত্যাগ চাই, ‘রেজিস্ট্রারের পদত্যাগ, দিতে হবে দিয়ে দাও’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়৷ এ সময় অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তারা বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বর্তমান রেজিস্ট্রার তার স্বপদে ফিরে গেলেই তো ঝামেলা মিটে যায়। সরকার উনাকে নিয়োগ দিয়েছেন অধ্যাপনার জন্য কিন্তু দায়িত্ব পালন করছেন কর্মকর্তার যা সরকারের অর্থের অপচয়। 

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করা, জামায়াত-শিবিরপন্থীদের সুবিধা প্রদান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা বুধবার থেকে প্রশাসনিক ভবনে আন্দোলন করছেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী