ওমানের কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ গ্রুপ ম্যাচেও হারলো বাংলাদেশ। মঙ্গলবার রাতে কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাতার ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে।
ম্যাচের শুরু থেকেই শক্তিশালি কাতার একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। প্রতিপক্ষের প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে। খেলার ২২ মিনিটে প্রথম গোল করে ওমান। সতীর্থের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে খালিদ আল হাজরির আড়াআড়ি ক্রস গোলমুখ থেকে সহজ টোকায় বাংলাদেশের জালে বল পাঠান মোহাম্মদ আল গাফরি।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারতো গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ওমান। আহমেদ আল কাবির একটু দুরূহ কোণ থেকে নেওয়া শট রাফির বুক ছুঁয়ে দূরের পোস্টে লেগে ফিরে আসে।
বিরতির পর ওমানের আক্রমণ আরও বেড়ে যায়। বাংলাদেশের রক্ষণভাগের প্রতিরোধ ভেড়ে আদায় করে নেয় আরও দুই গোল। খেলার ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। কাতারের হয়ে দ্বিতীয় গোলটি করেন আল হাজরি। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন কাতারের এই স্ট্রাইকার।
এই পরাজয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতেই অবস্থান করছে বাংলাদেশ।ওমােনরর ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কাতার। ভারত ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, আফগানিস্তান চার নম্বরে ৬ পয়েন্ট নিয়ে।
বাছাই পর্বে ফিরতে হলে জামাল ভুইয়াদে প্লে-অফ খেলতে হবে।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ