ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, মামলা করায় শ্বশুরের ওপর হামলা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-১-২০২২ রাত ৮:২৭

নওগাঁর ধামইরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক গৃহকর্তার বিরুদ্ধে। স্ত্রী বাদী হয়ে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। এই মামলার পরিপ্রেক্ষিতে শ্বশুরের ওপর হামলার অভিযোগও উঠেছে ওই স্বামীর বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দেড় লক্ষ টাকা মোহরানায় চৌঘাট গ্রামের মজিবর রহমানের মেয়ে রোজিনা পারভীন (৩৫) কে ২য় বিয়ে করে উপজেলার চৌঘাট গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে ময়েন উদ্দিন। স্ত্রী রোজিনার অভিযোগ বিয়ের পর পরই আড়াই লাখ টাকা যৌতুক দাবী করে স্বামী ময়েন উদ্দিন। এ বিষয়ে ২০২১ সালের ২৫ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রী মারপিট করে বাড়ী থেকে বের করে দেন স্বামী ময়েন উদ্দিন। ঘটনার ৬ দিন পরে স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করলে, সেই বিষয়ে আলমপুর ইউপিতে আদালত হতে মামলার তদন্ত আসলে চলতি বছরের ১৭ জানুয়ারী রাত ৯ টার দিকে স্বামী ময়েন উদ্দিন ক্ষিপ্ত হয়ে স্ত্রী রোজিনা পারভীনকে শাষন গর্জন করে ও শশুর মজিবর রহমানকে এলোপাতাড়ী মারপিট করে আহত করে। আহত মজিবর রহমান ধামইরহাট হাসপাতালের ৩৭ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে অভিযুক্ত ময়েন উদ্দিন বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করতে চাই। ১৭ জানুয়ারি আমি কাজের লোক ঠিক করতে বাদীর বাড়ির সামনে দিয়ে গেলে তারা আমার ওপর আক্রমণ করতে চাইলে আমি নিজেকে রক্ষার জন্য একটি বাঁশের দেড় হাত বাতা দিয়ে একটা বাড়ি মেরেছি।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, বাদী রোজিনা পারভীন আজ সন্ধ্যায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু