টঙ্গীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২০শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩ঘটিকার সময় টঙ্গী সরকারি কলেজ মাঠে প্রায় ১০০০ (এক হাজার) অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে গাজীপুর মহানগর ছাত্রলীগ।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম এর সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড, আজমত উল্লাহ খান, ‘জিসিসি’ ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির উদ্দিন মোল্লা, ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালসহ আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
কোভিড এর পাশাপাশি পাল্লা দিয়ে আমাদেরকে আক্রমন করছে শীত। এই শীত থেকে অসহায় মানুষেদের রক্ষার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও একজন মুক্তিযোদ্ধার সন্তান রাজিব হায়দার সাদিম ও তার সহযোগীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করছে। সাদিম আমার আত্যান্ত স্নেহভাজন আমি ধন্যবাদ জানাই এমন কার্যক্রম করার জন্য। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আজ আমরা একযোগে কাজ করছি। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ
গাসিকের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক