ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১০:১৪

এক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে মাসচারেক হয়, এরই মধ্যে বেজে গেছে আরেক টি-টোয়েন্টি বিশ্ব আসরের দামামা। প্রকাশ পেয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। যাতে বাংলাদেশ পড়েছে ভারত-পাকিস্তানের গ্রুপে।

গেল আসরেও বাংলাদেশকে খেলতে হয়েছিল ‘প্রাথমিক পর্ব’। তবে বাড়তি ম্যাচের সে ঝক্কি থাকছে না এবার। বাংলাদেশ এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে বিশ্বর‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল বিষয়টা।

এরপর থেকেই অপেক্ষা ছিল প্রতিপক্ষ কে, তা জানার। আইসিসির সদ্য প্রকাশিত সূচিতে জানা গেল সেটাও। আসছে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভের গ্রুপ-২ তে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দল প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তানকে। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে গ্রুপের চার দলের নাম। বাংলাদেশের গ্রুপের অন্য দলটি হলো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের গ্রুপ-১ গড়া হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে।  

এর আগে ‘প্রাথমিক পর্বের’ লড়াইয়ে খেলতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। দল দুটো অবশ্য আছে দুটো আলাদা গ্রুপে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী হয়েছে নামিবিয়া। ‘বি’ গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। এই চার দল গেল বছরের আসরে সুপার টুয়েলভ নিশ্চিত করার কারণে জায়গা করে নিয়েছে ‘প্রাথমিক পর্বে’। বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গ্রুপ দুটিতে আরও দুটো করে দল নির্ধারিত হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল আসবে সুপার টুয়েলভে। 

‘এ’ গ্রুপের রানার্স আপ ও ‘বি’ গ্রুপের সেরা দলকে নিজেদের গ্রুপ-২ এ প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে ম্যাচ দিয়েই আগামী ২৪ অক্টোবর নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। 

বিশ্বকাপের এই সূচি থেকে আলোচনার জন্ম দিয়েছে দুটো ম্যাচ। গেল বারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই। আর গ্রুপ-২ এ আবারও ভারতের মুখোমুখি হবে পাকিস্তান, গেল বার যাদের উড়িয়ে দিয়েছিল ১০ উইকেটের ব্যবধানে। দুটো ম্যাচই মাঠে গড়াবে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম দুই দিনে। 

এমএসএম / এমএসএম

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি