আমিরাতে সড়ক দুর্ঘটনায় মেয়েসহ বাংলাদেশি অন্তঃসত্ত্বা নারী নিহত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সড়ক দুর্ঘটনায় ৯ বছরের মেয়েসহ এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও তিন সন্তান। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক গালফ নিউজ। মঙ্গলবার আমিরাতের প্রশাসনিক অঞ্চল শারজাহতে ঘটে এ দুর্ঘটনা।
শারজাহ পুলিশের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার রাতে শারজাহর আল ঘার্ব এলাকার একটি ব্যস্ত সড়কে ঘটে এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই গর্ভবতী নারী এবং তার ৯ বছরের কন্যা।
শারজাহ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ওই নারী ও তার স্বামীকে শারজাহর আল কাসেমি হাসপাতাল এবং তাদের সন্তানদের আল কুয়েতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তররা ওই নারী এবং ওই দম্পতির ৯ বছর বয়সী কন্যাকে মৃত ঘোষণা করেন। এছাড়া তাদের অপর এক সন্তানের অস্ত্রোপচার প্রয়োজন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
আল ঘার্ব পুলিশ স্টেশন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে গালফ নিউজ।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা