ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাতে বন বিভাগের গাছ কেটে সকালে ছিনতাই


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ৩:৫৭
পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের বেলা অবৈধভাবে বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে। এ সময় বন বিভাগের সদস্যরা পুলিশের সহযোগিতায় গাছবোঝাই ট্রাক্টর জব্দ করে বটতলী বিট অফিসে নিয়ে আসেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের যতিনের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
 
বন বিভাগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে অবৈধভাবে বন বিভাগের গাছ পাচারের তথ্য পান বটতলী বিট কর্মকর্তা জুলফিকার আলী মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছবোঝাই ট্রাক্টর জব্দ করেন। এ সময় ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে দেবীগঞ্জ থানা পুলিশের পেট্রোলিং টিমের সহযোগিতায় গাছবোঝাই ট্রাক্টরটি বটতলী বিট অফিসে রাত আড়াইটার দিকে নিয়ে আসা হয়। পুলিশ চলে যাওয়ার পর রাতেই গাছসহ ট্রাক্টরটি নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতকারীরা। দুষ্কৃতকারীরা ছয়টি বড় আকারের ইউক্যালিপটাস গাছ কাটে বলে জানান হুমায়ুন কবির।
 
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বটতলী নতুনপাড়া এলাকার রাব্বু, ফয়সালসহ আরো অন্তত ২০-২৫ জন বিট অফিসে এসে ট্রাক্টরটি জোর করে ছিনিয়ে নিয়ে যায়। রাব্বু ও ফয়সাল বিট অফিসার হুমায়ুন কবিরের স্মার্টফোনটিও কেড়ে নেন। রাব্বু এবং ফয়সাল এ সময় নিজেদের আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিট কর্মকর্তা ৯৯৯-এ কল করে সহযোগিতা চান। পরে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ট্রাক্টরটিকে ধাওয়া করলে পার্শ্ববর্তী মির্জাগঞ্জ বাজারের পাশে গাছ রেখে ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়।
 
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মধুসূদন বর্মণ বলেন, আমরা গাছ জব্দ করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার