জবিতে অনলাইনে ক্লাস, বাকি থাকা পরীক্ষা সশরীরে
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যায়ে (জবি) সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ করে সশরীরে নেয়া যাবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এক জরুরী সভা শেষে সকালের সময়কে এথ্য জানান।
অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা গতকাল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যেসকল ডিপার্টমেন্টে করোনা সংক্রমণ ঘটেছে তাদের ক্লাসগুলো অনলাইনে আর বাকিরা আপাতত সশরীরে নেওয়ার। কিন্তু যেহেতু প্রজ্ঞাপন আসছে তাই এখন থেকে সকল ডিপার্টমেন্টের সব ক্লাস অনলাইনে হবে।
বাকি থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষার ব্যাপারে উপাচার্য বলেন, যেহেতু আমাদের পরীক্ষা প্রায় শেষ, আর দু-একটা ডিপার্টমেন্টে হয়তোবা ব্যাবহারিক-ভাইভা বাকি আছে সেগুলো অনলাইনে নেওয়া যেতেই পারে। আর অবশিষ্ট লিখিত পরীক্ষাগুলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ডিন স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ করে করে নিতে পারবেন।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied