ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পরীমনি-রাজের ‘আনুষ্ঠানিক’ বিয়ে হচ্ছে ‍আজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ১১:১৭

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ আবারো বিয়ে করছেন। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হয়েছে তাদের আর ‍আজ শনিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে হচ্ছে বিয়ে। তবে পরীমনি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।

পরী-রাজের এ বিয়েতে কৌতুহলী পাঠকের মনে অবশ্যই প্রশ্ন জাগবে, ১৭ অক্টোবর বিয়ে করলে আবার বিয়ে কেন? প্রশ্নের উত্তর দিয়েছেন পরীমনি নিজেই। তিনি জানান, সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিল না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার আমাদের বর-বধূ সাজতে হচ্ছে। গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানও করেছি।

জানা গেছে, তাদের এবারের বিয়েটায়ও খুব বেশি অতিথি থাকছেন না। দুই পরিবার মিলে ২০ থেকে ২৫ জনের মতো লোক থাকছেন। তবে এর মধ্যে গতকাল গায়ে হলুদের সন্ধ্যায় চয়নিকা চৌধুরী ছাড়াও হাজির ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন নির্মাতা।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। পরিচয়ের মাত্র সাত দিনের মধ্যে প্রেম হয় তাদের, এরপর বিয়ে। সুখবর দিয়েছেন বাবা-মা হওয়ারও।

এর আগে পরীমনি জানান, গুনিন ছবির শুটিং করতে গিয়ে ওর সঙ্গে পরিচয়। কাজ করতে করতে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়। এরপর প্রেম। আমাদের প্রেমের বয়স মাত্র ৭ দিন। সাত দিন প্রেমের পরই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...