ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিএমকেসি স্টার পুরস্কার পেলেন কাজী রিটন


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ১:২২

আবারও বিএমকেসি স্টার পুরস্কার পেয়েছেন কাজী রিটন। গত ২০ বছর ধরে টেলিভিশন নাটক ও সিনেমা প্রযোজনা করে চলেছেন কাজী রিটন। এ যাবৎ প্রশংসিত হয়েছে তার প্রযোজিত অনেক কাজ। সেই ধারাবাহিকতায় ২০২০ সালে সেরা একক নাটক হিসেবে পুরস্কার পেয়েছে তার প্রযোজিত ‘আপা’ নাটক, যেটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

গত বছর ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ সিজেএফবির আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রযোজক হিসেবে এ পুরস্কার গ্রহণ করেন কাজী রিটন। 

পুরস্কার গ্রহণের পর তিনি তার বক্তব্যে বলেন, প্রযোজকের উৎসাহই নাটক ও সিনেমাকে বাঁচিয়ে রাখে। আমি সবসময় মানসম্পন্ন কাজ করতে উৎসাহী। সিজেএফবি’র এই পদক পেয়ে আরও উৎসাহী হলাম। সামনেই দারুণ কিছু কাজ নিয়ে হাজির হচ্ছি। অনলাইনে আজ বাংলাদেশের কনটেন্ট পৌঁছে যাচ্ছে সারা দুনিয়ার মানুষের কাছে। একটি দেশের রুচির পরিচায়ক এই নির্মাণগুলো। কাজেই শুধু ব্যবসায়িক নয়; বরং নির্মাণের ক্ষেত্রে নান্দনিক দিকে লক্ষ্য রাখা আবশ্যক বলে আমি মনে করি।

কাজী রিটন প্রযোজিত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে- ‘এম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘উনপাজুরে’, ‘অদৃশ্য দেয়াল’, ‘বিবাহ সংকট’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘পরের মেয়ে’, ‘সৎ মা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ম্যাচ উইনার’, ‘ফ্রেন্ড বুক’, ‘সাইন্স এর মেয়ে আর্টসের ছেলে’।

২০২০ সালে পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০টি ক্যাটাগরিতে সিজেএফবি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

জামান / জামান

নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ

মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’

দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’

নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো

নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

অবসর নিচ্ছেন অমিতাভ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

এবার সুপারহিরো ছবিতে আমির খান!

প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল

আটলান্টিক পাড়ে রাজ্জাকের নাতনি চালাচ্ছেন গাড়ি, পেছনে মুগ্ধ ববিতা.