বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে হতদরিদ্র পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের উদ্যোগে ২২ জানুয়ারি ২০২২ইং শনিবার সকাল ১১.০০ টায় ২৫, বঙ্গবন্ধু এভিনিউ, ২য় তলা (হল রুম), ঢাকায় বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্র পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি জনাব মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাডবিবুর রহমান সিরাজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সদক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী।
প্রধান অতিথি জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখন বিএনপি জামাত জোট বাংলাদেশের উন্নয়নের ধারা নসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যা কখনোই সফল হবে না। তিনি পরিবহন সেক্টরকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের প্রতি আহবান জানান। আর যারা এখনো কোভিড ১৯ এর টিকা গ্রহন করেন নাই তাদের নিজের ও পরিবারের সুরক্ষার জন্য অতি দ্রুত টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
সাধারণ সম্পাদক ইনসুর আলী বলেন, গণপরিবহণ একটি জরুরী ও গুরুত্বপূর্ণ সেক্টর। এই স্টেরের চালক-শ্রমিকদের সর্বদা গণমানুষের সাথে কাজ করতে হয়। বিধায় কোভিড- ১৯ মহামারী প্রতিরোধে তাদের জরুরী ভিত্তিতে শতভাগ টিকার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ জানান।
সমাপনী বক্তব্যে মোহাম্মদ হানিফ খোকন বলেন, পরিবহন সেক্টরে মালিক কর্তৃক শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের বিধান থাকলেও মালিক কর্তৃপক্ষ এখনও শ্রমিকদের নিয়োগপত্র না দেওয়ায় শ্রমিকদের মধ্যে হতাশা বিরাজ করছে। পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করতে তিনি মালিক সমিতির কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-দপ্তর সম্পাদক মো. সাইদুর রহমান, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাবেক আহবায়ক মো. হাবিবুর রহমান দুলাল, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এম্পয়ীজ ইউনিয়ন সিবিএ এর সভাপতি তাপস কান্তি চন্দ্র ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ মুগদা থানার সভাপতি মো. এনামুল হক এনাম, যাত্রবাড়ী থানার সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন হাওলাদার, কদমতলী থানার সাধারণ সম্পাদক মো. উজ্জলসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
জামান / জামান
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪