১০১ টাকা কাবিনে হলো রাজ-পরীমনির বিয়ে
মাত্র ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। বিয়েতে উকিল বাবার দায়িত্ব পালন করেছেন নির্মাতা রেদওয়ান রনি।
শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় পরীর বনানীর বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই তারকা দম্পতি। এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠান হয়েছে। সেখানে অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও অভিনেতা ডি এ তায়েব ।
বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।
জানা গেছে, পরী-রাজের এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। তারা গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন। বিষয়টি ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলছেন দু’জনে।
ইতোমধ্যে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। তিনি জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ