ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইসিইউতে লতা মঙ্গেশকর, গুজব না ছড়ানোর আহ্বান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ১১:৩৫

টানা ১১ দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে অনুরোধ জানিয়েছেন, তাকে নিয়ে যেন কোনো প্রকার গুজব না ছড়ানো হয়। গত ৯ জানুয়ারি লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ জানুয়ারি তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

৯২ বছর বয়সী পিআর টিমের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়া খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনো আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তার দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।

জানা গেছে, গত ৮ই জানুয়ারি লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনার সামন্য উপসর্গ দেখা গিয়েছিলো তার শরীরে। বয়সের কথা মাথায় রেখে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। ঝুঁকি নেননি চিকিৎসকরাও, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে আইসিইউতে রাখা রয়েছে সুরসম্রাজ্ঞীকে।

বুধবার লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার জানান, লতা দির শারীরিক পরিস্থিতি এক্কেবারে স্থিতিশীল। চিকিৎসকরা সায় দিয়ে তবেই বাড়ি ফিরবেন। লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি বিগড়ে যাওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দেন তিনি।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...