ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ঢাকার আশুলিয়া থেকে অজ্ঞান পার্টির ম‍ূল হোতাসহ আটক ২, স্বর্ণ ‍উদ্ধার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ২:৪

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে বিদেশ ফেরত এক বাসযাত্রীকে অজ্ঞান করে ছিনিয়ে নেয়া ১৮ ভরি স্বর্ণসহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছেন র‍্যাব-১২-এর সদস্যরা।  রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা র‍্যাব-১২ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রীকান্ডিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ‍এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মুলগাঁও গ্রামের শ্রীধাম চন্দ্র বর্মণের ছেলে দীপক চন্দ্র বর্মণ (৪৪)।

র‍্যাব-১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ২০২১ সালের ২ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ফুড ভিলেজ হোটেল থেকে বিদেশ ফেরত বাসযাত্রী ইব্রাহিম হোসেনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। এ বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে গতকাল শনিবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৮ ভরি ২ আনা স্বর্ণ, ২২০০ নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জামান / জামান

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে