ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দাপুটে জয়ে সিরিজ জিতল বাংলাদেশ


মো. ওমর ফারুক photo মো. ওমর ফারুক
প্রকাশিত: ২৫-৫-২০২১ রাত ১০:৪৩
মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল তামিম ইকবালের দল।সেই সাথে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল বাংলাদেশ।
 
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ছয়টি দলের বিপক্ষে সিরিজ জেতার কীর্তি ছিল বাংলাদেশের। আক্ষেপ ছিল কখনো শ্রীলঙ্কাকে না হারানোর। মঙ্গলবারের (২৫ মে) জয়ে দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘুচেছে টাইগারদের। এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারের স্বাদ দিয়েছে বাংলাদেশ ওয়ানডে দল।
 
‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক দল। মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে ৪৮.১ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান জড়ো করে বাংলাদেশ।ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকানোর দিনে ব্যাট হাতে মুশফিক বলতে গেলে একাই লড়েছেন। ১০টি চারের সহায়তায় ১২৭ বলে ১২৫ রান করে লঙ্কানদের শেষ শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া আগের ম্যাচের আরেক হাফসেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ রান করেন ৫৮ বলের মোকাবেলায়। চাপের মুখে তার ইনিংস বড় ভূমিকা রাখে দলীয় সংগ্রহে।
 
শ্রীলঙ্কার পক্ষে এদিন তিনটি করে উইকেট শিকার করেন দুশমন্থ চামিরা ও লক্ষণ সান্দাকান। দুটি উইকেট শিকার করেন ইসুরু উদানা।জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৪ রানে সফরকারী অধিনায়ক কুশল পেরেরাকে হারায় লঙ্কানরা। অভিষিক্ত শরিফুল ইসলামের বলে দুর্দান্ত ক্যাচ ধরেন স্বাগতিক দলপতি তামিম ইকবাল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শক্ত হাতে দলের হাল ধরতে পারেননি কোনো ব্যাটসম্যান।
 
৯ উইকেট পতনের পর বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লঙ্কানদের নতুন লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়। ৪০ ওভারে লঙ্কানদের করতে হতো ২৪৫ রান। শেষ পর্যন্ত ৪০ ওভার ব্যাট করে লঙ্কানদের ইনিংস থামে ১৪১ রানে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া সাকিব আল হাসান দুটি ও শরিফুল ইসলাম একটি উইকেট শিকার করেন।

এমএসএম / জামান

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসাল বাংলার মেয়েরা

হালান্ডের গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়

বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে

লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক

শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল

গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের

চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর