ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ১:৪১
কক্সবাজার সদরের মেরিন সিটি শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।  গ্রেফতারকৃত আসামি কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউসপাড়ার মো. আলমগীরের ছেলে এনামুল কবির (২৭)।
 
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কক্সবাজার সদর উপজেলার মেরিন সিটি শপিং কমপ্লেক্সের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মাদক ব্যাবসায়ীরা- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি অভিযানিক দল ওই স্থানে পৌ‍ঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে পালানোর কারণ জানতে চাইলে তার কাছে মাদকদ্রব্য ইয়াবা আছে বলে জানায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির সাথে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। 
 
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ