ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় ক্রিস গেইল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২২ বিকাল ৭:৮

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ফরচুন বরিশালের হয়ে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুবাই হয়ে রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকায় এসেছেন তিনি।

বিসিবির পক্ষ হয়ে ক্রিকেটারদের যাওয়া-আসার বিষয়টি যিনি দেখভাল করেন, সেই ওয়াসিম খান জানিয়েছেন, এমিরেটসের ফ্লাইটে করে ঢাকায় পা রেখেছেন গেইল। সম্ভবত দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট ধরতে হয়েছে বলেই একদিন আগেই চলে এসেছেন তিনি। করোনা পরীক্ষা করেই এসেছেন। বাংলাদেশে পা রাখার পর আবার রুটিন করোনা পরীক্ষা হয়েছে। তাতে কোনো ঝামেলা না হলে সরাসরিই দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবীয় কিংবদন্তি।

প্রথম ম্যাচে বরিশালের হয়ে খেলতে পারেননি গেইল। তারপরও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জিতে শুভসূচনা করেছে সাকিব আল হাসানের দল। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় বরিশাল খেলতে নামবে তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহদের নিয়ে গড়া দল মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে। গেইলকে এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে