রিয়াজ-নাসরিনের পর কাঁদলেন জায়েদ খান
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে যেন কান্নার জোয়ার এসেছে। বিভিন্ন ঘটনা, প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে একাধিক তারকাকে কান্না করতে দেখা গেছে। প্রথমে চিত্রনায়ক রিয়াজ কেঁদেছেন, ওই কান্না নিয়ে হয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা। এরপর কান্নার মিছিলে সামিল হন নায়িকা নাসরিন। এবার কাঁদলেন চিত্রনায়ক জায়েদ খান। আসন্ন নির্বাচনে তিনি লড়ছেন সাধারণ সম্পাদক পদে। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখার একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে জায়েদ বলেন, আমি যে কত এতিম এখন, বোঝাতে পারব না। আমার মা মরার আগে বলে গেছেন, তোমার আর বিয়েশাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।
এরপর কান্না সামলে জায়েদ খান বলেন, শিল্পী সমিতি এখন আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে। তাই এত শত্রু। যে শিল্পী সমিতিতে আমি এসে দেখেছি, নিজের টাকা দিয়ে চা খেতে হয়। সেখানে এখন দুটি কফির মেশিন; মিশা-জায়েদ পরিষদের অবদান। তিনটি ফ্রিজ সমিতিতে, একুশটা লাইট জ্বলে। এসব আমরা করেছি। এত কাজ করে অনেকের চক্ষুশূল হয়ে গেছি।
করোনার সময়ের কথা উল্লেখ করে জায়েদ বলেন, এফডিসিতে ১১টি কুকুর আছে, না খেয়ে শুকিয়ে গেছে। কুকুরগুলোকেও রান্না করে নিয়ে খাইয়েছি। আমি জীবনটা দিয়ে দিয়েছি এই শিল্পী সমিতির জন্য।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে গত দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। তার সঙ্গে সভাপতি ছিলেন মিশা সওদাগর। তারা যৌথভাবে এবারও প্যানেল গঠন করেছেন। অন্যদিকে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল। আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
জামান / জামান
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট
‘অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি’
কখনো হাল ছাড়িনি : মিম
মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে : অনুপম খের
মাঝে মধ্যে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া: তানজিকা আমিন
সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী
সুশান্ত-জিয়ার মৃত্যু, নতুন করে কাকে দুষলেন তনুশ্রী
আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা?
‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’
আইনি বিপাকে নুসরাত জাহান
‘নকল গোঁফ ব্যবহার ছাড়া উপায় ছিল না’
কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ