ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কেউ খেলতে না চাইলে জোরাজুরি করে লাভ নেই : পাপন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২২ বিকাল ৭:২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, যেসব ক্রিকেটার খেলতে চায় না, তাদের জোরাজুরি করে কোনো লাভ নেই। জোর করা ঠিকও হবে না। রোববার (২৩ জানুয়ারি) ক্রিকেটার তামিম ইকবাল প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বাদ পড়ার শঙ্কা থেকে দল ঘোষণার আগে স্বেচ্ছায় টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছিলেন তামিম। হঠাৎ এমন সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম জানিয়েছিলেন, ক্যারিয়ার লম্বা করতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতি আগ্রহ হারিয়েছেন তিনি।

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ওকে (তামিম) বলেছিলাম ফিরে এসো। তুমি আমাদের সেরা ওপেনার, ছাড়বে কেন? অবশ্যই খেলা উচিত। তখন তামিম জানান, আমাকে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে। আমি এ সংস্করণ আর খেলতে চাই না।

তিনি বলেন, এরপর আর তামিমকে কিছু বলা উচিত নয়। যে খেলতেই চায় না, তাকে জোর করা ঠিক নয়।

তবে জাতীয় দলের হয়ে না খেললেও এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন তামিম ইকবাল।

জামান / জামান

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য