ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দীঘির কাছে ভোট চাইলেন বাবা সুব্রত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২২ বিকাল ৭:৩০

পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। সংক্ষেপে দীঘি নামেই সবার কাছে পরিচিত তিনি। ঢাকার সিনেমায় শিশুশিল্পী হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনয় করেছিলেন প্রায় দেড় ডজন সিনেমায়। তবে এতদিন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন না তিনি। সম্প্রতি সংগঠনটির সদস্য হয়েছেন দীঘি। আবার কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন। সুতরাং এবারই প্রথম ভোট দেবেন এই তরুণ নায়িকা।

প্রথমবার ভোটার হয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘি। তিনি জানান, এবার নিজে ভোট দিতে পারবো এ কারণে আমি খুবই এক্সাইটেড। এর আগে হয়তো চাইলে ভোটার হতে পারতাম। কিন্তু বাবা কেন জানি আমাকে সদস্য করেনি। বাবা সবসময় বলতেন, আস্তে ধীরে ভোটার হওয়া যাবে।

দীঘির বাবা অভিনেতা সুব্রত বরাবরই শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আসছেন। এ বছর তিনি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন। বাবার জয় নিয়ে শতভাগ আশাবাদী দীঘি। তিনি জানান, বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সব সময় তার কর্মগুণে জয়ী হয়েছেন। আমি মনে করি আমার ভোট চাওয়ার জন্য বাবা জিতে যায় এমনটা নয়। তিনি সকলের পছন্দের মানুষ। তাকে আপন মনে করে প্রতিবার সবাই ভোট দেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি। সেখানেই হাজির হন দীঘি। একপর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই তরুণী। তখন তার বাবা আনুষ্ঠানিকভাবে মেয়ের কাছে ভোট চান। সুব্রত বলেন, প্রার্থনা ফারদিন দীঘি, তুমি এবার প্রথম ভোটার হয়েছো। তুমি জানো যে, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত দাঁড়িয়েছে। সে তোমার কী হয়, তা জানার দরকার নেই। তুমি এবার প্রথম ভোটার হিসেবে সুব্রতকে তোমার ভোট প্রদান করবে। এটাই আমি মনেপ্রাণে কামনা করি।

উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। এরপর তিনি আরো কয়েকটি সিনেমায় কাজ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এই অভিনেত্রী।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...