ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-১-২০২২ রাত ৮:৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শাহ কামাল খান, প্রকল্প পরিচালক, এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

বিশ্বের আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে যার প্রভাব কৃষিসহ সকল ক্ষেত্রেই দৃশ্যমান। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। পরিবর্তিত আবহাওয়ায় কৃষি উৎপাদন সমুন্নত রাখার জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে। 

এ প্রকল্পের আওতায় অত্র বিশ্ববিদ্যালয়ে এগ্রোমেটিওরোলজি বিভাগ খোলা হয়েছে যার মাধ্যমে শিক্ষা ও গবেষণা ছাড়াও ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বিশেষ বৃত্তি প্রদান করা হবে। এ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া ডাটা সেন্টার ও কমিউনিটি রেডিও স্থাপন এবং কৃষি আবহাওয়া বিষয়ক দক্ষ জনবল তৈরি করা হবে।

জামান / জামান

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২