চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটি সংঘর্ষে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর হাজীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আলীনগর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে সেহের আলী (৪৫), একই এলাকার আব্দুল গনির ছেলে ফুলচান আলী (৫০) ও কেন্দুল গ্রামের মানিকের ছেলে নাইমুল (৩৫)।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে মাছ বিক্রি করে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। হাজীর মোড় এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। তারা আরো জানান, হাজীর মোড়ে রেল ক্রসিং না থাকায় এমন ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাজীর মোড়ে ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা সবাই ভটভটির যাত্রী ছিলেন। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’