ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত জসিমের মায়ের সংবাদ সম্মেলন


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ২:১৫

চট্টগ্রামের পটিয়ায় ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনের মা সামশুন নাহার সংবাদ সম্মেলনে প্রকৃত আসামিকে আড়াল করে তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন। বুধবার (১৬ জুন) দুপুরে পটিয়ার একটি রেস্তোরা‍ঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় অভিযুক্ত জসিমের পিতা ছালামত খান প্রকাশ অলি ‍এবং বোন নাছিমা আকতার উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সামশুন নাহার বলেন, গত ৭ এপ্রিল রাতে পটিয়া থানার এসআই মুক্তার হোসেনসহ একদল পুলিশ পটিয়া উপজেলার ৯নং জঙ্গলখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উজিরপুর গ্রামের মেম্বার সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলামে (সোহেল) বাড়িতে অভিযান চালায়। পুলিশ তল্লাশি চালিয়ে সোহেলের বসতঘরের দোতলায় ধানের গোলা থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ সময় সোহেলের চাচা লিয়াকত আলীকে (বাসু) হেফাজতকর্মী হিসেবে গ্রেফতার করে। পুলিশ সোহেলের ঘর থেকে বস্তাভর্তি বন্দুকের কার্তুজ (নতুন প্যাকেটভর্তি) উদ্ধার করে পার্শ্ববর্তী আমার ঘরের দ্বিতীয় তলায় নিয়ে আসে।এ সময় কিন্তু পুলিশ মামলায় দেখিয়ে বলে, আমার ঘর থেকে কার্তুজগুলো উদ্ধার করেছে। এতে পুলিশ সোহেলের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে আমার ছেলে জসিম উদ্দিনের নাম জড়িত করে।

তিনি ‍আরো বলেন, এ ব্যাপারে পুলিশ আমার ছেলে জসিমের কাছ থেকে কার্তুজগুলো উদ্ধার করেছে মর্মে থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর সোহেল কার্তুজগুলো তার বলে স্বীকার করে এবং কোথায় কার কাছে বিক্রি করবে সেগুলোর বর্ণনা দিয়ে আমার ছেলে জসিমের সাথে মোবাইল ফোনে কথা বলে, যা আমার ছেলের মোবাইলে কথাগুলোর অডিও রেকর্ড রয়েছে। আমার ছেলে মো. জসিমকে কেন জড়ানো হয়েছে তাও রেকর্ডে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে সোহেলকে ধরে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। আমি এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি এবং আমার ছেলেকে এ মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য আকুল আবেদন জানাচ্ছি। এ বিষয়ে সঠিক ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে গতকাল (১৫ জুন) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছি। 

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস