ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তীরে এসে তরী ডুবল ভারতের, পেল হোয়াইটওয়াশের লজ্জা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ১:২৫

একটি ওয়ানডে বাকি থাকতেই তিন ম্যাচ সিরিজটা হেরে বসেছিল ভারত। তবে শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর খুব কাছে চলে এসেছিল তারা। হলো না। তীরে এসে তরী ডুবল লোকেশ রাহুলের দলের। কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হেরে গেছে ভারত। তাতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারিরা। এর আগে টেস্ট সিরিজও হেরেছিল তারা।

টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ২৮৭ রানের বড় সংগ্রহ গড়ে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ইনিংসের ৪ বল বাকি থাকতে ২৮৩ রানে থামে ভারত। শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল মাত্র ১০ রান। লোয়ার অর্ডারে দারুণ ব্যাটিংয়ের জয়ের আশা জাগিয়েছিলেন দীপক চাহার। কিন্তু ৩৩ বলে ৫৪ রান করা এই ব্যাটারকে ৪৮তম ওভারের প্রথম বলে তুলে নেন লুঙ্গি এনগিদি, এরপরই দারুণভাবে লড়াইয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা।

এনগিদির ওই ওভারে পরের পাঁচ বলে লোয়ার অর্ডারের জাসপ্রিত বুমরাহ আর ইয়ুজবেন্দ্র চাহাল নিতে পারেন মাত্র ২ রান। তার পরের ওভারে আন্দেলো ফেহলুখায়োও ২ রান খরচ করে তুলে নেন বুমরাহকে।

শেষ ওভারে ভারতের দরকার ছিল ৬ রান। কিন্তু উইকেট তো হাতে মাত্র একটি। ওই উইকেটটি দারুণ বুদ্ধিমত্তায় নিজের করে নেন ডোয়াইন প্রিটোরিয়াস। চাহাল পুল খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন। ভাঙে ভারতের স্বপ্ন। অথচ শিখর ধাওয়ান (৭৩ বলে ৬১) আর বিরাট কোহলির (৮৪ বলে ৬৫) জোড়া হাফসেঞ্চুরির পর সূর্যকুমার যাদবের ৩২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে একটা সময় ৬ উইকেটে ২২৩ রান ছিল ভারতের। সেখান থেকে অনেক নাটকের পর হোয়াইটওয়াশ লজ্জা সফরকারিদের।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেওয়ার মূল কারিগর ছিলেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। ভারতের বিপক্ষে ষষ্ঠ ও ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরিতে ১২ চার ও ২ ছয়ের মারে ১৩০ বলে ১২৪ রান করেছেন এ বাঁহাতি ব্যাটার।

দুর্দান্ত ফর্মে থাকা রসি ফন ডার ডুসেনের ব্যাট থেকে আসে ৫২ রান। এর বাইরে ডেভিড মিলার ৩৯, ডোয়াইন প্রিটোরিয়াস ২০ ও এইডেন মারক্রাম করেন ১৫ রান। শেষপর্যন্ত এক বল আগেই ২৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা। অন্য দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও দ্বীপক চাহারের শিকার ২টি করে উইকেট।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে