ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আলাভেসের মাঠে ঘাম ঝরানো জয় বার্সার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ১:৩০

তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো বার্সেলোনা। তবে আলাভেসের মাঠে এই জয় তুলে নিতে রীতিমত ঘাম ঝরেছে জার্ভি হার্নান্দেজের দলের। শেষদিকে গিয়ে ফ্রেংকি ডি ইয়ং পূর্ণ পয়েন্ট এনে দিয়েছেন দলকে। তার গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।

বরাবরের মতো বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে বারবার খেই হারানোর অভ্যাসটা এই ম্যাচেও কাটেনি বার্সেলোনার। ফলে ৮৭ মিনিট পর্যন্ত গোলের জন্য হা-হুতাশ করতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত দলের হতাশা কাটিয়েছেন ডি ইয়ং। বাঁ দিক থেকে জর্দি আলবার ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রস থেকে তরেস বল ধরে ফাঁকায় পাস দিয়েছিলেন তাকে। গোল তুলে নিতে ভুল করেননি ডাচ মিডফিল্ডার।

আলাভেস অবশ্য অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভিআর দেখে গোলের পক্ষেই রায় দেন রেফারি। ফলে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ের পর ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

২২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তলানির দিকে ১৯ নম্বরে আলাভেস। ৮৭ মিনিট পর্যন্ত বার্সাকে আটকে রাখা দলটি একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে সেটিই হতো তাদের জন্য জয়ের সমান।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে