মিসরের এক ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ খান
‘দিলওয়ালে’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তবে শুধু সিনেমার টাইটেলের দিলওয়ালে নন তিনি, বাস্তব জীবনেও সত্যিকারার্থে একজন দিলওয়ালা শাহরুখ। অভিনেতা কখনই তার ভক্ত ও অনুরাগীদের প্রভাবিত করতে ব্যর্থ হন না। তাইতো মুম্বাই বসে সুদূর মিসরে থাকা এক ভক্তের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। ভক্তকে ধন্যবাদ জানাতে পাঠিয়েছেন উপহার। ওই ভক্ত একজন মিসরীয় ট্রাভেল এজেন্ট কর্মকর্তা।
জানুয়ারি মাসের শুরুর দিকে অশ্বিনী দেশপাণ্ডে নামে এক ভারতীয় অধ্যাপক টুইট করে জানান, তিনি মিসর ভ্রমণে যেতে চাচ্ছিলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা পাঠাতে পারছিলেন না। তাকে মিসর যেতে সাহায্য করেছিলেন সেখানকারই এক ভ্রমণ সংস্থার কর্মী।
অশ্বিনীর সমস্যার কথা শুনে মিসরীয় ব্যক্তি বলেন, ‘শাহরুখ খানের দেশের নাগরিক হওয়ায় অশ্বিনীর ওপর ভরসা রাখছেন তিনি। আমি টিকিট বুকিং করে দিচ্ছি। আপনি পরে টাকা পাঠিয়ে দেবেন।’ এরপর কোনো দ্বিধা ছাড়াই অধ্যাপকের টিকিটের বন্দোবস্ত করে দেন এজেন্ট কর্মী।
এজেন্ট কর্মকর্তা আরো বলেন, শাহরুখের দেশের নাগরিক না হয়ে যদি অন্য কেউ হতো। তাহলে তিনি সাহায্য করতেন না।
মিসর পৌঁছে ওই কর্মকর্তার সঙ্গে দেখা করেন অশ্বিনী। তিনি শাহরুখের বিশাল একজন ভক্ত। এরপর একসঙ্গে ছবি তুলে সেটি টুইট করে শাহরুখের উদ্দেশে অধ্যাপক লেখেন, ‘যদি শাহরুখ খান এই কর্মকর্তার মেয়ের নামে নিজের অটোগ্রাফ দেয়া একটি ছবি পাঠান, তাহলে উনি খুবই খুশি হবেন।’
টুইটটি দেখার সঙ্গে সঙ্গে শাহরুখের সহকারী যোগাযোগ করেন অশ্বিনীর সঙ্গে। যাবতীয় তথ্য নিয়ে মিসরীয় ভক্তের জন্য তার কাঙ্ক্ষিত উপহার পাঠান অভিনেতা। এছাড়াও মিসরীয় ট্রাভেল এজেন্টের জন্য একটি বার্তা লিখেছেন তিনি। বার্তাটি হলো, ‘আমার দেশের অধ্যাপককে সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনি খুব করুণাময় এবং উদার। আপনার ভালো কাজের সংখ্যা বৃদ্ধি হোক।’
উপহার হাতে পাওয়ার পর মিসরে থাকা অশ্বিনী টুইটারে ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই গল্পের একটি খুব খুশির সমাপ্তি। এসআরকে স্বাক্ষরিত তিনটি ছবি আজ এসেছে।’
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ