ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা, বরিশালের একাদশে সোহান-গেইল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ১:৩৮

মিরপুর শেরে বাংলায় বিপিএলের হাইভোল্টেজ এক ম্যাচে মুখোমুখি হয়েছে তারকায় ঠাসা দুই দল মিনিস্টার গ্রুপ ঢাকা এবং ফরচুন বরিশাল। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অর্থাৎ বরিশাল প্রথমে ব্যাটিং করবে।

করোনার ধাক্কা কাটিয়ে এই ম্যাচে বরিশাল একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। আজ (সোমবার) খেলছেন তাদের বিদেশি তারকা ক্রিস গেইলও। ঢাকা তাদের প্রথম দুই ম্যাচই হেরেছে, খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। অন্যদিকে বরিশাল তাদের প্রথম ম্যাচে হারায় চট্টগ্রামকে।

বরিশাল একাদশ : নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, ক্রিস গেইল, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজেরি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।

ঢাকা একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগতহোম চৌধুরী, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে