ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ে করলেন অর্ণব-ইপ্সিতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ১:৪১

প্রেমের খবর নিয়ে শুরু থেকেই ছিলেন খোলামেলা। রিয়ালিটি শোতে এসে প্রেমিকের নাম বলেছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায়। এবার সেই প্রেমেই লাগল বসন্ত। মাঘ-নিশিতে এক হয়েছে চার হাত। আইনি বিয়ে সেরে ফেলেছেন ইপ্সিতা ও অর্ণব বন্দ্যোপাধ্যায়। আগেই অর্ণব জানিয়েছিলেন, বিয়ের প্ল্যানে রয়েছেন তারা। হলোও ঠিক তেমনটাই। বছর শুরু হতেই শুভ কাজে আর দেরি নয়। মন দেওয়া-নেওয়া হয়েছিল আগেই, এবার আইনি মতে মিলল হৃদয়। অর্ণব উচ্ছ্বসিত, খুশি ইপ্সিতাও। 

সংবাদ মাধ্যমকে জানালেন, ছুটি নয়, বরং রেজিস্ট্রি পরের দিনেই শুটে চলে এসেছেন তারা। বিশেষ দিনে সেজেও ছিলেন ছিমছাম। অফ হোয়াইট চিকন কাজের পাঞ্জাবিতে অর্ণব আর ইপ্সিতা বেছে নিয়েছিলেন সোনালি কাজের শাড়ি। গলায় সোনার গয়না আর কপালে লাল টিপ। অর্ণব এখনও সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে চুপ। ইপ্সিতা যদিও ছবি শেয়ার করেছেন। লিখেছেন, মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে ভালোবাসা।

আইনি বিয়ে সারলেও আনুষ্ঠানিক বিয়ের রয়েছে দেরি। ছবি শেয়ার করা মাত্রই কমেন্ট বক্সে শুভেচ্ছার ঢল। সেই ঢলে সামিল টলিপাড়ার চেনা পরিচিতরাও। কাজের সূত্রেই আলাপ দুজনের। কাজই মিলিয়ে দিয়েছে তাদের। তাই বিয়ের পরের দিন কাজ ভুলে নয়, কাজেই মগ্ন ছিলেন অর্ণব-ইপ্সিতা।

কিছুদিন আগেই নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন অর্ণব। ধারাবাহিকের নাম ‘আলতা ফড়িং’। প্রথম সপ্তাহেই সেই ধারাবাহিক স্লট লিডার। টিআরপির তালিকায় দখল করেছে তৃতীয় স্থান। সব মিলিয়ে ২০২২ সাল যে ভালোভাবেই শুরু হলো অর্ণব-ইপ্সিতার তা বোধ হয় বলার আর অপেক্ষা রাখে না।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...