শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ
টানা তিন ম্যাচে জয়। কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্নপূরণের খুব কাছাকাছিই ছিল বাংলাদেশ। কিন্তু বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে মেয়েদের। পাঁচ দলের বাছাইপর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই নিজেদের প্রথম তিন ম্যাচে জিতেছিল। তাই শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত নকআউটে। সেই নকআউট লড়াইয়ে বাংলাদেশ হেরে গেছে ২২ রানে। ফলে বাছাইপর্ব পেরিয়ে কমনওয়েলথ গেমসের মূলপর্বে ওঠা হলো না নিগার সুলতানার দলের।
আজ সোমবার (২৪ জানুয়ারি) কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় তারা। দলের পক্ষে ২৮ বলে ৪৮ রানের ঝড়ো এক ইনিংস খেলেন অধিনায়ক চামারি আতাপাত্তু। নাহিদা আক্তার ৩৪ রান খরচায় নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার করেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন আর রুমানা আহমেদ।
জবাবে শুরুতেই শামীমা সুলতানাকে (৬) হারালেও একটা সময় ২ উইকেটেই ৯৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তবে ততক্ষণে ১৫ ওভার পেরিয়ে গেছে। উইকেট হাতে রেখে রানের চাপে পড়ে বাংলাদেশ। ২৮ বলে জয়ের জন্য দরকার পড়ে ৪৪ রান। ৮ উইকেট হাতে থাকার পরও সেই লক্ষ্য আর পার হতে পারেনি তারা। ৫ উইকেট হারিয়ে ১১৪ রানেই থামে ইনিংস।
ওপেনার মুর্শিদা খাতুন ৩৬ বলে করেন ৩৬ রান। ৩৯ বলে ৩৩ আসে ফারজানা হকের ব্যাট থেকে। এছাড়া ২১ বলে ২০ করেন অধিনায়ক নিগার সুলতানা।
জামান / জামান
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম