কুরিয়ারে এলো ফারিয়ার পুরস্কার
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া এখন ওপার বাংলায়ও বেশ জনপ্রিয়। যৌথ প্রযোজনার কয়েকটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে এই অবস্থান তৈরি করেছেন তিনি। পশ্চিমবাংলার চলচ্চিত্রে অবদান রাখার জন্য এবার সেখানে পুরস্কৃত হয়েছেন ফারিয়া।
গত ৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। এটি জিতেছেন বাংলাদেশের নায়িকা। করোনার কারণে পুরস্কার নিতে ভারতে যেতে পারেননি তিনি। আয়োজকরা পুরস্কারটি অভিনেত্রীর ঢাকার বাসার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেয়।
এ নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া বলেন, এর আগে ‘বাদশা দ্য ডন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কলকাতার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ পেয়েছিলাম। এবার ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ আমার থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে ঝুঁকি নিতে চাইনি। ফলে তারা আমার ঢাকার বাসার ঠিকানায় পুরস্কারটি পাঠিয়ে দিয়েছে। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ