ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মিজানের
পটিয়ার মিজান নামের এক যুবক মোটরসাইকেলযোগে শহরে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার পুরাতন বোয়ালখালী মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে বোয়ালখালী উপজেলার আরকান সড়কের নয়া রাস্তার মাথায় এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মিজান (৩০) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের আকবর পাড়ার গোলাম মওলার ৬ ছেলের মধ্যে সবার বড় বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিজানের সন্তানসম্ভাবা স্ত্রীর আগামী মাসে ডেলিভারির দিনক্ষণ ঠিক আছে। তবে আগত সন্তানের মুখ দেখার আগেই তাকে চিরতরে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। নিহত মিজানের পটিয়ার মনসা বাদামতল এলাকায় একটি থাই এলুমিনিয়ামের ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার (পুরাতন)আরকান মহাসড়কের নয়া রাস্তার মাথায় একটি মালবাহী ট্রাক চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালী সড়ক দিয়ে আসার পথে বিপরীত দিক থেকে চট্টগ্রামের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মিজানকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, নিহতের পরিচয় জানা গেলেও ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটিকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
Link Copied