মহাদেবপুরে বালুবাহী ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
নওগাঁর মহাদেবপুরে বালুবাহী বেপরোয়া ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার শিবরামপুর মোড়ের হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৫৪)। তিনি উপজেলার সারতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও নওগাঁ সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ।
তিনি জানান, নিহত আবুল কালাম মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নওগাঁ সিভিল সার্জন অফিসে যাবার পথে শিবরামপুর মোড়ের হেলিপ্যাড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ১০ চাকার ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল, ঘাতক ট্রাক জব্দ পুলিশ করলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন বলেও জানান তিনি।
জামান / জামান
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার