ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২২ বিকাল ৫:২৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জয়কলস ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে এই সভার শুরুতেই জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল বাছিত সুজনকে ফুলেল শুভেচ্ছা জানান জয়কলস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুমিত্রা রাণী চৌধুরী।

সভায় পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জয়কলস ইউপি চেয়ারম্যান  আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে ও পরিবার কল্যাণ পরিদর্শক জাহিদুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জয়কলস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সুমিত্রা রাণী চৌধুরী। 

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটর মোঃ শামছুল আলম, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, ইউপি সচিব কামাল খান, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, ছায়াদ হোসেন সবুজ, ইউপি সদস্য শইফুজ্জামান, ইউপি সদস্য তহুরা বেগম তৈয়বুন নেছা সহ পরিবার পরিকল্পনা বিভাগের আরও অনেকে।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান