ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে জঙ্গল থেকে মাথার খুলিসহ হাড় উদ্ধার


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ১১:১৫
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার বনায়নের জঙ্গল থেকে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরির পেছনের বন বিভাগের ৫০ একর সংরক্ষিত বনায়নের জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।
 
এ সময় গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া শাড়ি দেখে ৬ মাস আগে নিখোঁজ হওয়া কমলগঞ্জের টিলাগাঁও এলাকার হাজেরা বিবির (৫০) কঙ্কাল বলে দাবি করেন হাজেরার ছেলে সোহেল আহমেদ। সোহেল স্থানীয় মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আসিদ আলীর ভাগ্নে।
 
পুলিশ জানায়, সোমবার বিকেলে ফুলবাড়ি চা বাগানের শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে একটি ছোট গাছে শাড়ি ঝোলানো দেখতে পান। পরে কয়েকজনকে সাথে নিয়ে কাছাকাছি গিয়ে দেখতে পান মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। পারে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাড়ি, মাথার খুলি ও হাড়গুলো উদ্ধার করে।
 
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী জানান, শাড়ি দেখে মনে হচ্ছে এটি তার ছোট বোনের। তাছাড়া তার ভাগ্নেও শাড়ি দেখে পরিচয় শনাক্ত করেছে।
 
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ভাগ্নে লাশের সাথে থাকা শাড়ি দেখে পরিচয় শনাক্ত করেছেন।

শাফিন / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান