শোয়েব-মুরালিদের ভিড়ে আলাদা করে আলো ছড়ালেন রফিক
মধ্যপ্রাচ্যে চলছে লিজেন্ডস লিগ ক্রিকেট। তাতে এশিয়ান লায়ন্সের হয়ে খেলছেন মোহাম্মদ রফিক। সেখানে খেলতে নেমে প্রথম ম্যাচেই বাড়তি আলো ছড়িয়েছেন বাংলাদেশি এই কিংবদন্তি। তুলে নিয়েছেন দুই উইকেট।
সোমবার রাতে ওমানের মাসকাটে ইন্ডিয়ান মাহারাজাসের বিপক্ষে মাঠে নেমেছিল এশিয়ান লায়ন্স। সে ম্যাচ দিয়েই এই টুর্নামেন্টে অভিষেক হয় রফিকের, দলে যোগ দেওয়ার পর অপেক্ষাই করতে হয়নি তাকে। প্রথম ম্যাচেই পেয়ে গেছেন সুযোগ।
ওপরের দিকের ব্যাটারদের কল্যাণে ব্যাট হাতে নামতেই হয়নি তাকে। তবে রফিক বল হাতে ঠিকই পেয়েছেন সুযোগ। তাতেই ছড়িয়েছেন আলো।
ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে দৃশ্যপটে আসেন তিনি। পরের ওভারেই পান সাফল্য। ব্যাট হাতে শুরু থেকে দারুণ সেট হয়ে গিয়েছিলেন ভারতের ওপেনার ওয়াসিম জাফর। তাকেই ফিরিয়ে দেন রফিক।
বাংলাদেশি এই স্পিনারের পরের উইকেটটাও বেশ মূল্যবান। বড় রান তাড়া করতে নামা ভারতকে জয়ের আশাই দেখাচ্ছিলেন স্টুয়ার্ট বিনি। ১৪ বলে ২৫ রান করা বিনি তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। তাতেই ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে দুটো উইকেট তুলে নেন রফিক।
তার এমন পারফর্ম্যান্সের পর এশিয়ান লায়ন্সও জিতেছে হেসেখেলেই। ইন্ডিয়ান মাহারাজাসকে ৩৬ রানের বিনিময়ে হারায় দলটি। এশিয়া লায়ন্সে রফিক ছাড়াও খেলবেন হাবিবুল বাশার সুমন, যদিও ভারতীয় দলের বিপক্ষে খেলা হয়নি তার।
শাফিন / শাফিন
আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির
জাতীয় হকি দলের বড় জয়
বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক