৪০২ দিন পর ফিরলেন মাশরাফি
অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে মিনিস্টার ঢাকার চতুর্থ ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামছেন দেশের ইতিহাসের সফলতম এ অধিনায়ক।
২০২০ সালের ১৮ ডিসেম্বর সবশেষ স্বীকৃত ক্রিকেটে খেলেছিলেন মাশরাফি। মাঝে ২০২১ সালে কোনো ম্যাচই খেলা হয়নি তার। এবার ৪০২ দিন পর বিপিএলের মঞ্চেই ফিরলেন এ তারকা পেসার।
মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ঢাকা। অর্থাৎ মাশরাফিকে বোলিংয়ে দেখার জন্য দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় থাকতে হবে ভক্ত-সমর্থকদের।
এর আগে ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালের ডিসেম্বর থেকে ২০০৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৪০৮ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল মাশরাফিকে। মাঝে ২০০২ সালে কোনো ম্যাচ খেলেননি তিনি।
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
Link Copied