ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে পুরুষ নির্যাতনের বিচার চেয়ে আদালতে মামলা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৩:৫৯
পুরুষশাসিত সমাজে সব সময় নারী নির্যাতনের খবর আলোচনায় ‍এলেও এবার কয়েক বছর ধরে নারীর নির্যাতন সহ্য করতে না পেরে বিচার চেয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন নির্যাতিত ‍এক পুরুষ। গত সোমবার (১৪ জুন) কক্সবাজার সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা করেন কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ার ছড়ার মৃত ছালেহ আহমদের ছেলে মো. ছৈয়দ আলম (৩৬)। মামলায় একই এলাকার একই পরিবারের মৃত আব্দুল মালেকের মেয়ে শারমিন আক্তার সুমি (৩০), ছেলে মো. রাশেদ (২৭), মেয়ে রেশমী আক্তার রুমি ও কহিনুর আক্তারকে আসামি করা হয়।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদীর সাথে ১নং আসামি সুমির ২০১৩ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমি উচ্ছৃঙ্খল, অনৈতিক ও ব্যভিচারী জীবনযাপন করত। ২০১৬ সালে সুমি তার স্বামীকে বেধড়ক মারধর করলে অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং চিকিৎসা শেষ করে স্থানীয়ভাবে বিচার দিলে ১নং আসামি ভবিষ্যতে মারধর ও খারাপ ব্যবহার করবেন না মর্মে প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে ১নং আসামি আবার নির্যাতন ও খারাপ ব্যবহার শুরু করলে আইনের বিধিমোতাবেক তালাক প্রদান করেন বাদী। তালাক নোটিস পাওয়ার পর ১নং আসামি ক্ষিপ্ত হয়ে সর্বশেষ গত ১২ জুন দুপুর ১টায় আসামিরা লোহার রড ও লাঠি নিয়ে পরিকল্পিতভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা করে পিঠে, মেরুদণ্ডে ও হাড়ে গুরুতর জখম করে। অতঃপর বাদীর বাড়ি থেকে টিভি, ফ্রিজ, ফার্নিচার, চেকবই ও নগদ টাকা নিয়ে যায়। আসামিরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করেন।
 
এ বিষয়ে সমাজ কমিটির সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. আনসার জানান, চক্ষুলজ্জা আর পরিবারের কথা চিন্তা করে দিনের পর দিন বউয়ের এসব নির্যাতন-নিপীড়ন আর হুমকি-ধমকি নীরবে সহ্য করে যাচ্ছেন ছৈয়দ আলম। আমরা সমাজের পক্ষ থেকে বিভিন্ন সময় সমঝোতা করে দিলেও আবার শুরু হয় নির্যাতন। সমাজ কমিটির পক্ষ থেকে পুরুষ নির্যাতন বন্ধে আইন প্রণয়নের পাশাপাশি উক্ত মামলায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত