ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ১:৩১

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে আন্ত মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর রেলস্টেশন এলাকায় ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আন্ত মিয়া মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। রেলস্টেশনের পাশে ভ্যান রেখে তিলকপুর রেলস্টেশনের প্লাটফর্মে এসে লোকজনের সঙ্গে গল্প করছিলেন। তিনি সকাল পৌনে ৯টার দিকে গল্প শেষ করে রেলস্টশন থেকে নেমে পূর্ব দিকে বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আন্ত মিয়া আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তিলকপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

শান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শাফিন / জামান

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ