শিশুদের রূপান্তরমুখী উন্নয়ন যাত্রায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপন
‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সুবর্ণজয়ন্তী সফল ও স্বার্থক হোক। দুস্থ, অসহায় এবং অতিদরিদ্র মানুষ বিশেষ করে শিশুদের সার্বিক উন্নয়নে অবদান রেখে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আরো বেশি আত্মনিয়োগ করুক, মুজিব শতবর্ষে এই হোক আমাদের সকলের প্রত্যাশা’- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সুবর্ণজয়ন্তীর এক সুন্দর অনুষ্ঠানে ৫০ বছরের কেক কেটে উদ্বোধন ঘোষণার প্রাক্কালে কথাগুলো বললেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
তিনি আরো বলেন, সকল ভালো কাজে বর্তমান জাতির জনকের যোগ্য উত্তরসুরি বাংলার নবদ্বিগন্তের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ সকল উন্নয়ন সহযোগীকে সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।
‘রূপান্তরমুখী উন্নয়ন যাত্রার সুবর্ণজয়ন্তী’ উদ্যাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুন্দর ও মনোজ্ঞ অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াস মেহেদী। তিনি বলেন, আমরা চাই ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর মতো উন্নয়ন সহযোগীরা চিরদিন দেশের উন্নয়নে আত্মনিয়োগ করুক।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর অপারেশন্স এবং প্রোগ্রাম কোয়ালিটি চন্দন জেড গোমেজ। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে অত্যন্ত সফলতার সাথে এর কার্যক্রমের ৫০ বছর অতিক্রম করেছে। ভবিষ্যতে সরকারের প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী আরো সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা করছে।
অনুষ্ঠানে দুস্থ, অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শীত নিবারণের জন্য কম্বল এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আরবান অ্যান্ড রুরাল ক্লাস্টার-এর উপ-পরিচালক মঞ্জু মারীয়া পালমা। উপস্থিত ছিলেন- আরবান এরিয়া কর্মসূচির ব্যবস্থাপক জনাব জোয়ান্না ডি রোজারিও, রনেট লিও গমেজ এবং অন্য কর্মকর্তাবৃন্দ।
শাফিন / জামান
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ
গাসিকের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ