টঙ্গী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি আবুল, সম্পাদক মানিক
গাজীপুরে টঙ্গী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মো. আতিকুর রহমান আবুল এবং বাঘ প্রতীক নিয়ে মানিক সাহা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) টঙ্গী আনারকলি রোডে প্রেস মার্কেটে অনুষ্ঠিত নির্বাচনে ১৩৩ জন সদস্যের মধ্যে মোট ১২টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর সিদ্দিক এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শাহজাহান ভূঁইয়া, মো. আকমল হোসেন খান ও মো. শাহাব উদ্দিন।
নির্বাচনে দোয়েল প্রতীক নিয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন, হেলিকপ্টার প্রতীক নিয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জহুরুল ইসলাম, দোয়াত কলম প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন। এছাড়া কার্যকরী সদস্য পদে হরিণ প্রতীক নিয়ে মো. মামুন ইসলাম, টেবিল ফ্যান প্রতীক নিয়ে মো. শহিদুল ইসলাম, ফুটবল প্রতীক নিয়ে আব্দুল হান্নান ভূইয়া, মাছ প্রতীক নিয়ে রেজাউল করিম আশিক, আপেল প্রতীক নিয়ে মো. শফিকুল ইসলাম সুজন, বই প্রতীক নিয়ে মিরাজ খান বাবু ও কলম প্রতীক নিয়ে কারিমুল ইসলাম মামুন নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর সিদ্দিক বলেন, অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অর্জিত ফলাফল সবাই মেনে নিয়েছেন। ফলাফল নিয়ে কারো কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। নির্বাচনে যারা অংশগ্রহণ করে বিজয়ী এবং বীজিত হয়েছেন সকলের জন্যই শুভকামনা রইল। যারা বিজয়ী হয়েছেন তারা অবশ্যই মার্কেটের অন্য সদস্যদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, সেই প্রত্যাশা করছি।
এ সময় নির্বাচিত প্রতিনিধিগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সংগঠনের সকলের সুখ-দুঃখ ও বিপদ-আপদে পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শাফিন / জামান
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ
গাসিকের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ