ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ১


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৩:৪৭
কুষ্টিয়া র‍্যাব-১২-এর বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগানসহ ফরহাদ হোসেন ওরফে শাওন (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।  সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া র‍্যাব-১২ অফিসের একটি প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান। 
 
র‍্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া র‍্যাব-১২ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্ব র‍্যাবের বিশেষ একটি অভিযানিক দল কুষ্টিয়া সদর থানাধীন বাড়াদী উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া শহরের চৌড়হাস (ফুলতলা) এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ফরহাদ হােসেন ওরফে শাওনকে ‍একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে কুষ্টিয়া সদর থানায় সােপর্দ করা হয়েছে। 
 
এ বিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রেখে অস্ত্র ও মাদকমুক্ত সােনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

শাফিন / জামান

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু