রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, উপজেলা মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, আবুল কাশেম, শরৎচন্দ্র, জিতেন্দ্রনাথ বর্মণ ও আবুল হোসেন, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও আলী শাহরিয়ার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আ. রহিম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি কুশমত আলী ও ফারুক আহাম্মেদ, প্রধান শিক্ষক সোহেল রানা ও রুহুল আমিন, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম। এছাড়া অন্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কোভিড-১৯ মহামারী প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মোটরসাইকেল চুরি রোধকল্পে আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া হাট-বাজারের অতিরিক্ত টোল আদায় বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে আলোচনা করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied