ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে বাসে ছিনতাইকালে গ্রেফতার ৫


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৪১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসে এক ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাড়সড়কের উপজেলার বিশ্বরোড গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- বড়গুনা জেলার আমতলী থানার পুর্ব ছোনাখালী এলাকার মৃত আযহার আকনের ছেলে জাহাঙ্গীর (৪৮), পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হোসনাবাদ এলাকার আলী হোসেন বেপারীর ছেলে জামান (৩৮), শরীয়তপুর জেলার নড়িয়া থানার সদর এলাকার নোয়াব আলী বেপারীর ছেলে রাসেল (৪৫), শরিয়তপুর জেলার সদর থানার চিকন্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মনির (৪৫) ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার শামচাদ এলাকার মৃত বাসেদ মিয়ার ছেলে মাসুম (৪৩)। 

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আল মারুফ জানান, দুপুর দেড়টার দিকে ঢাকার মীরপুর পাইকপাড়া এলাকার ব্যবসায়ী জলিল মিয়া বিশ্বরোড এলাকা থেকে বিসমিল্লাহ পরিবহন নামের বাসযোগে চিটাগাং রোড এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। বাসে ওঠার পরই সংঘবদ্ধ ছিনতাইকারী সদস্যরা জলিল মিয়াকে বাসের মধ্যে ঘিরে ধরে। একপর্যায়ে ব্যবসায়ী জলিল মিয়ার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রতিবাদ করতেই যাত্রীবেসে বিশৃংখলা সৃষ্টি করে ছিনতাইকারী চক্রটি। একপর্যায়ে পরিবহন শ্রমিকদের সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাস থেকে ওই ৫ জনকে গ্রেফতার করে। এছাড়া তাদের সঙ্গে থাকা ছিনতাই হওয়া ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্য‍াপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। 

শাফিন / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার