ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রামুতে বন পাহারাদার হত্যা মামলার দুই আসামি গ্রেফতার


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৫১
কক্সবাজারের রামু উপজেলার আলোচিত বন পাহারাদার (হেডম্যান) হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযােগীকে বান্দরবানের আলীকদম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার র‍্যাব-১৫-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।
 
গ্রেফতারকৃতরা হলেন- রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের ব্যাঙডেবা এলাকার নুরুল আজিমের ছেলে সাজ্জাদ হোসেন (২০) ‍এবং একই এলাকার নুর আহাম্মদের ছেলে সানাউল্লাহ (২১)।
 
র‍্যাব জানায়, বন বিভাগের গাছ চুরি ও জায়গা দখল নিয়ে শত্রুতার জের ধরে গত ১৬ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী রামু বিট অফিসে গিয়ে স্থানীয় ৫ জন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে টয়লেটে আটকে রাখে এবং অফিসের বিট কর্মকর্তা, মালির থাকার ঘর ও স্টাফ রুমের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর সন্ত্রাসীরা বন পাহারাদার  (হেডম্যান) আলী আহম্মদের ঘরে গিয়ে তাকে ধারালাে অস্ত্র দিয়ে এলােপাতাড়ি কোপায়। এ সময় তার বাড়ির আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে সন্ত্রাসীরা।
 
র‍্যাব আরো জানায়, এ সংক্রান্তে কক্সবাজারের রামু থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হলে ঘটনাটি কক্সবাজারে ব্যাপক আলােড়ন সৃষ্টি হয়। র‍্যাব-১৫ এ হত্যাকাণ্ডের বিষয়ে অবগত হয়ে জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামিরা  গ্রেপ্তার এড়ানাের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে আত্মীয়র বাড়িতে আত্মগােপনে আছে- এমন খবরে র‍্যাবের একটি দল সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে আলীকদম বাজারের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে রামু থানায় রুজুকৃত মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের উপ-অধিনায়ক।

শাফিন / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত