কমলগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে মসজিদের ইমাম আটক
মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের ইমাম শফিকুল ইসলামকে (৪২) শিশু নির্যাতনের আভিযোগে আটক করেছে থানা পুলিশ। মসজিদে পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে বুধবার (১৬ জুন) দুপুরে ওই ইমামকে আটক করা হয়। আটক ইমাম হবিগঞ্জের চুনারুঘাট থানার গোলগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা যায, কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুর জামে মসজিদে প্রতিদিনের ন্যায় শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করানো হয়। বুধবার সকাল ৭টায় ১১ বছর বয়সী ওই শিশু অন্য শিশুদের সাথে মসজিদে পাঠ গ্রহণ করতে যায়। মসজিদের ইমাম শফিকুল ইসলাম সকাল সাড়ে ৮টায় অন্য শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দিয়ে ওই শিশুকন্যাকে দরকার আছে বলে মসজিদের পাশে (ইমাম সাহেব থাকার রুমে) হুজরাখানায় নিয়ে আটকে জোরপূর্বক শারীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অশালীন আচরণ করেন। পরে মেয়েটি তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। ঘটনাটি জানার পর শিশুর বাবা আব্দুস সালাম কমলগঞ্জ থানায় এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করেন। অভিযোগ দায়েরের সাথে সাথে কমলগঞ্জ থানার এএসআই মামুদ আলীর নেতৃত্বে একদল পুলিশ খুশালপুর গ্রাম থেকে ইমাম শফিকুল ইসলামকে আটক করে। বুধবার বিকেলে আটক ইমামকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানায় আটক নছরতপুর জামে মসজিদের ইমাম শফিকুল ইসলামের সাথে আলাপকালে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি পড়া না পারার কারণে তাকে বেত্রাঘাত করেছিলাম। তাই আমার নামে শিশুটির পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত