ভূমধ্যসাগরে নৌকায় হাইপোথার্মিয়ায় ৭ বাংলাদেশির মৃত্যু
লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার থেকে নৌকায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে ৭ বাংলাদেশি অভিবাসী মারা গেছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, কোস্টগার্ডের সদস্যরা ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেছেন। পরে অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। তার কার্যালয় অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোরে মার্তেল্লো ওই ৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন, যাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।
হাজার হাজার আশ্রয়প্রার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক মাস ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি হয়ে ইউরোপ যাওয়ার প্রবণতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
ইতালির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত ইতালির বিভিন্ন বন্দরে ১ হাজার ৭৫১ জন অভিবাসী পৌঁছেছেন।
জামান / জামান
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার
পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী